নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ১৯ পিস ইয়াবাসহ রুহুল আমিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকেও গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার ইসলামপুর এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ইসলামপুর এলাকার নান্নু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মনোহরদী থানায় মামলা নম্বর-০৫, বুধবার (৭ অক্টোবর) দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার রুহুল আমিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মনোহরদী থানার মামলা নম্বর-০২(৮)/২৬-এর ওয়ারেন্টভুক্ত তিন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে ইসলামপুর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে কাওছার এ ঘটনায় পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি বুধবার (৭ অক্টোবর) রাতে নিশ্চিত করেছেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ শাহিনুর রহমান।
রিপোর্টার্স২৪/ঝুম