বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: আজ ৭ অক্টোবর, বুধবার বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিলের একমাত্র সন্তান মো. তাইম ফেরদাউস প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৫ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান তিনি।
বুধবার (৭ অক্টোবর) বুধবার দিনব্যাপী নিজ বাড়িতে প্রয়াত মো. তাইম ফেরদাউস প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও মরহুমের কবর জিয়ারত। এসব আয়োজনে পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
গত ২০২৫ সালের ৭ অক্টোবর ঢাকার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ তাইম ফেরদাউস প্লাবন ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। এক বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুজনিত শোক ও স্মৃতি এখনও স্বজনদের হৃদয়ে অমলিন হয়ে আছে।
মৃত্যুর প্রথম বছর পূর্তিতে পরিবার ও স্বজনরা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তাঁর সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরাও মরহুমকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছেন।
পরিবারের সদস্যরা জানান, প্রিয় সন্তানকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তার স্মৃতি আজও পরিবারের প্রতিটি সদস্যের হৃদয়ে জড়িয়ে আছে। মৃত্যুবার্ষিকীর আয়োজনে মরহুমের জন্য বিশেষভাবে দোয়া করা হবে এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হবে।
মরহুম মো. তাইম ফেরদাউস প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের একটাই প্রত্যাশা মহান আল্লাহ তায়ালা যেন তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, কবরের আজাব থেকে হেফাজত করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।
রিপোর্টার্স২৪/ঝুম