ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুজ্জামানানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগের অর্ধ শতাধীক নেতা কর্মী যোগদান করেছেন বিএনপিতে।
স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এমপির ভাঙ্গা উপজেলা পরিষদের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুক্রবার রাতে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, যুগ্ম সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মুন্সী, সাধারণ সম্পাদক মুন্সী মনিরুজ্জামান, আলিয়ুজজামান লাবলু প্রমুখ।
উল্লেখ্য সাম্প্রতিক সময় ভাঙ্গার উপজেলার কয়েকটি গ্রাম এলাকায় আওয়ামী পন্থী বিভিন্ন সংগঠনের মিছিল সমাবেশ এবং শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পরো ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই উপজেলা বিএনপি এবং স্থানীয় প্রশাসন বিষ্ণুরে চড়ে বসেন। স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীসহ ১৯৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন বিএনপি নেতা কাইয়ুম মোল্লা। মামলার পরপরই বিএনপিতে যোগদানের হিড়িক শুরু করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/ঝুম