ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার রাতে পৌর বিএনপির নেতৃত্ব ধারায় মেহেদী পারভেজ চন্দনের নেতৃত্বে ছাত্র লীগ নেতা লিমন মুন্সীসহ স্থানীয় যুবলীগের শতাধিক নেতাকর্মী বিএনপির রাজনীতির সাথে থাকার প্রত্যয়ে একাত্মতা প্রকাশ করেন এবং এমপি শহিদুল ইসলাম খান বাবুলের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিতে যোগদান করেন।
ভাঙ্গা পৌর এলাকার খন্দকার টাওয়ারে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের হাতে ফুল তুলে দিয়ে তারা বলেন, আজ থেকে আওয়ামী লীগ নয় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সজ্ঞানে বিএনপিতে যোগদান করলাম।
ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা শহিদুল হক মিরু মুন্সী, বিএনপির সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, চৌধুরী ওয়াহিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্সী, যুবদল নেতা মেহেদী পারভেজ চন্দন প্রমুখ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম