প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 13-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি হলেন ইমরান, সাধারণ সম্পাদক রাসেল
ঝিনাইদহ প্রতিনিধি: দীর্ঘ সাড়ে আট বছর পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত (১২ মে ২০২৬) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শাহরিয়ার রাসেল। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।
নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত নেতারা সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৬ জুন সমেনুজ্জামান সমেন–কে সভাপতি এবং মুশফিকুর রহমান মানিক–কে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। তাদের নেতৃত্বে সংগঠনটি জেলার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে এবং সাংগঠনিকভাবে শক্ত অবস্থান তৈরি করে।