স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৮ মে) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানার ৭ জন, শেরেবাংলা নগর থানার ১২ জন, মোহাম্মদপুর থানার ২৩ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন এবং হাতিরঝিল থানার ১৩ জন রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন– শাহরিয়ার খান হৃদয় (২৮), রুহুল আমিন সৈকত (২৯), আবু সুফিয়ান (২৬), মো. সোহেল মিজি (২৬), মো. সাকিব (২৫), আহম্মেদ ইভান (১৯), মো. ইসমাইল (৪৫), মো. রিপন (২৫), সুমন (২৫), কাদের (৩০), মো. আরাফাত হোসেন (২৭), মো. রাকিব মিয়া (২৪), মো. নাহিদ হাসান (১৯), মো. জুয়েল হোসেন (২৩), মো. সুমন মিয়া (২৯), মো. ইমন (২০), মো. তুহিন (২৪), মো. মিলন (৩০), মো. রাকিবুল হাসান অন্তর (২২), মো. সাইদুর (৩০), মো. সাজ্জাদ (২৩), মো. ইমন হোসেন (২৬), মো. রুবেল ওরফে মাওরা রুবেল (২২), মো. রুবেল (২২), মো. রুবেল মাওরা রুবেল (২২), মো. ইমন হোসেন (২৫), মো. রিয়াদ বেপারী (২৪), মো. জাহিদ (৩৮), মো. মিরাজুল ইসলাম শান্ত (২৮), মো. ইমন হোসেন (২৫), মাওরা রুবেল (৩৫), মো. হুমায়ন (৩১), মো. হৃদয় হোসেন (২৫), মো. সাদ্দাম হোসেন (৩৪), মো. আবেদ বেপারী (৪৩), হারুন (৩২), মো. পরশ আহম্মেদ (২০), মো. আরিফ (১৮), নিশান (২০), মিজানুর রহমান (২০), মো. শরীফ আহম্মেদ (২২), মো. জামাল হোসেন (৪২), মো. হোসেন ভূইয়া (৫২), মো. নাহিদ সরকার ওরফে নাঈম (২৭), আব্দুল কাদের পাটোয়ারী (৩৫), মো. মুন্না (২৪), আসাদুল (৩২), মো. নাইম খান (২১), মো. শওকত (৪২), মো. আব্বাস (৩৫), মো. পলাশ মীর (৩৩), মো. রাকিব (২১), মো. খোকন মিয়া (৫৫), মো. আব্দুল মালেক (৩৪), ফরিদা (৫২), মো. হবিজুল (৫৫), শাহীন (৪০), কামরান (৩০), নুর হোসেন (২২), ফজলুল হক (৫৫), মো. আশরাফুল (৪৫), শফিকুল ইসলাম (৩৫), আল মামুন (৪০), মো. আরিফ (২৮), মো. হারুন মিয়া (৪৩), মিজানুর শরিফ (৫০), সাজু মিয়া (৪০) ও মো. শহিদ (৩৮)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি