রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে ওয়াকফ প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে ওয়াকফ প্রশাসনের বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রী ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ এবং এর আয় থেকে জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
রিপোর্টার্স২৪/ঝুম