জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে কোনো মোটরযানে জ্বালানি তেল সরবরাহ করা হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি, জিয়াউল হক আল আমিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা এবং পেট্রোল পাম্প মালিক রাফি চৌধুরীসহ প্রমুখ
আগামীকাল সোমবার (৩০ মার্চ) থেকে প্রতিটি পেট্রোল পাম্পে বড় আকারের ব্যানার স্থাপনের মাধ্যমে এসব নিয়মকানুন জনসম্মুখে প্রকাশ করার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়েছে।
সভায় জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে বৈধ কাগজপত্রবিহীন যানবাহনে এবং হেলমেট ছাড়া মোটরসাইকেলে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পাম্পগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্তও নেওয়া হয়।
রিপোর্টার্স২৪/মিতু