জামালপুর প্রতিনিধি: গত ঈদুল ফিতরের দিন ঝুঁকিপূর্ণ ভাসমান সেতু উল্টে নিহত ৫ শিশু পরিবারকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ।
নিহত শিশুরা হলো-দেওয়ানগঞ্জ পৌর এলাকার বেলতলী বাজারের হাবিবুল্লাহর ছেলে প্রদ্যুৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন (১১), চুকাইবাড়ী ইউনিয়নের চরডাকাতিয়া পাড়া গ্রামের জয়নাল আবেদীনের মাদ্রাসা পড়ুয়া দুই সন্তান মায়ামনি (১২) ও মিয়াদ হাসান (৯), বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালুরচর পূর্বপাড়া গ্রামের শের আলীর মাদ্রাসা পড়ুয়া দুই সন্তান খাদিজা আক্তার (১১) ও আব্দুল মোতালেব (৯)।
নিহত জামায়াতের নেতৃবৃন্দ প্রত্যেক পরিবারের বাড়িতে গিয়ে সহমর্মিতা ও খোঁজ খবর নেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি আশেক মাহমুদ শান্ত, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদার, পৌরসভার আমীর আতিকুর রহমান, বাহাদুরাবাদ ইউনিয়ন আমীর রাশেদুজ্জামান নূর, চুকাইবাড়ি ইউনিয়ন সভাপতি হাফেজ আকরাম হোসেন, পৌরসভার ৯ নং ওয়ার্ড সভাপতি ফয়জুর রহমান সাদাসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ নিহত প্রত্যেক পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন ।
রিপোর্টার্স২৪/মিতু