রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘পিএমও বাংলাদেশ - প্রধানমন্ত্রীর কার্যালয়’ ফেসবুক পেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়তে শুরু করেছে।
বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ বিভিন্ন খাতে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, যা নবগঠিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
এই প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/আরকে