বিনোদন ডেস্ক: দক্ষিণী মেগাস্টার বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা-এর বিয়ের আনন্দ এখনও কাটেনি। রাজস্থানের উদয়পুরে রাজকীয় বিয়ে এবং হায়দরাবাদের জমকালো রিসেপশনের পর এবার নিজেদের বাড়িতে এক ‘বিশেষ’ অতিথির জন্য আয়োজন করে আলোচনায় এসেছে এই তারকা দম্পতি। তবে এই বিশেষ অতিথি কোনো বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তি নন, বরং এক একরত্তি খুদে ভক্ত।
মাসখানেক আগেই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয় বিজয়-রাশমিকা। তাদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্তরা খুশিতে ভাসছিলেন। কিন্তু সেই ছোট্ট ভক্ত প্রিয় তারকাদের বিয়ের খবর মেনে নিতে পারছিল না এবং ভিডিওতে কান্নার দৃশ্যও ধরা পড়ে।
ভক্তের মন ভাঙা এ দৃশ্য দেখে অভিনব উদ্যোগ নেন নবদম্পতি। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায়, বিজয় তার হায়দরাবাদের বাসভবনে ছোট্ট ভক্তকে আমন্ত্রণ জানান। সেখানে রাশমিকা খুনসুটি করছেন, বিজয় তাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছেন এবং তার জন্য লাড্ডু ও পোলাওয়ের মতো সুস্বাদু খাবার পরিবেশন করছেন। এছাড়া তারা খুদে অতিথিকে স্নেহের চুম্বনেও ভরিয়ে দিয়েছেন।
বিজয়-রাশমিকার এমন মানবিক ও অমায়িক আচরণ ভক্তদের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তাদের প্রশংসায় পঞ্চমুখ। একজন সাধারণ ভক্তের আবেগকে মূল্যায়ন করে তাকে নিজেদের ঘরে আপ্যায়ন করার বিষয়টি এখন ‘টক অব দ্য টাউন’ হয়ে উঠেছে।
রিপোর্টার্স২৪/ঝুম