ময়মনসিংহ প্রতিনিধি: ঈদকে সামনে রেখে শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ। এ উপলক্ষে বুধবার (১৮ মার্চ) মোমেনশাহী শিশু সদন এতিমখানা (বালিকা শাখা) প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আনন্দঘন মেহেদী উৎসব।
উৎসবে প্রায় ৪৫ জন এতিম শিশুর হাতে মেহেদী পরিয়ে দেন স্কাউট রোভার সদস্যরা। রঙিন এই আয়োজনে শিশুদের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আর আনন্দের ঝলক। উৎসবমুখর পরিবেশে একে অপরের সঙ্গে হাসি-খুশিতে সময় কাটায় শিশুরা।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ থেকে যেন কোনো শিশু বঞ্চিত না হয়, সেই লক্ষ্য থেকেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
মানবিক এমন উদ্যোগই পারে সমাজে ভালোবাসা ছড়িয়ে দিতে এবং ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে পৌঁছে দিতে।
এসময় উপস্থিত ছিলেন স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ ও রোভার সদস্যরা।
রিপোর্টার্স২৪/ঝুম