বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের জামিলনগর এলাকায় সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদের উদ্যোগে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তা’লিমুল ইসলাম মডেল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মালগ্রাম, জামিলনগর, ব্যাংকপাড়া, জিলাদারপাড়া ও সবুজবাগ এলাকার প্রায় এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় খাদ্যসামগ্রীর পাশাপাশি শাড়ি ও লুঙ্গিও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদের এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানান।
আয়োজক সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ বলেন, দুই দিনব্যাপী এই কার্যক্রমের আওতায় বুধবার সেউজগাড়ী, সূত্রাপুরসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বসবাসরত ভাসমান ও অস্থায়ী আরও প্রায় এক হাজার মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। সব মিলিয়ে প্রায় দুই হাজার মানুষ এ কর্মসূচির আওতায় আসবেন।
তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়। রমজান মাসজুড়ে ইফতার বিতরণ, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ‘তোহফায়ে রমাদান’ প্রদান এবং ঈদের আগে শিশু-কিশোরদের মধ্যে সালামি বিতরণও এ কর্মসূচির অংশ।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই ও চিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম সোহেল, সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, সিনিয়র শিক্ষক মোজাফফর হোসেন, ছাত্রশিবির আজিজুল হক কলেজ শাখার সেক্রেটারি সাকিব তামিম, ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আলিফ মাহমুদ, সহ-সভাপতি রিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাজেমুর রহমান বুলবুল প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন