রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদের ছুটি ও শবে কদরের বিশেষ ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় সচিবালয়ে নিজের অফিসে উপস্থিত হন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রী কার্যত কর্মস্থলে আছেন এবং তার দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার বৈঠক।
সচিবালয়ের ১ নম্বর ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
সরকারি ছুটি শুরু হয়েছে ১৭ মার্চ থেকে এবং টানা চলবে ২৩ মার্চ পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয় পূর্বেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। ঈদের দিন (২১ মার্চ) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছিল। শবে কদরের ছুটি মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা সাত দিনের দীর্ঘ অবকাশ পেয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম