রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি চাকরিজীবীরা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের সাত দিনের ছুটি। সরকারি ছুটি সাতদিন হলেও পোশাক কারখানায় এ ছুটি ৭ থেকে ১০ দিনের মতো ধাপে ধাপে দেওয়া হবে।
ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি ও যানজট এড়াতে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও কারখানা মালিকদের সর্বসম্মতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ সোমবার থেকেই অনেক কারখানায় ছুটি শুরু হবে এবং এটি ১৯ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। এতে শ্রমিকরা টানা চার দিন ধরে ধাপে ধাপে গ্রামে যেতে পারবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই ব্যবস্থায় পোশাক শ্রমিকদের যাতায়াত সহজ হবে এবং যানজটও কমবে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, “পোশাক শ্রমিকদের ঈদ উদযাপনে গ্রামের বাড়িতে যেতে যেন কোনো ভোগান্তি না হয়, সেই কারণে সমস্ত কারখানাকে একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে। এই পরিকল্পনায় শ্রমিকরা নিরাপদে এবং নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন।”
প্রতিবছরের মতো এবছরও ঈদ উপলক্ষে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে অনেক শ্রমিক তাদের পরিবার-পরিজনকে গ্রামের বাড়িতে পাঠানো শুরু করেছেন। সোমবার বিকেল থেকেই শ্রমিকরা ধাপে ধাপে গ্রামের পথে রওনা হবেন, যা ঈদে যানজট কমাতে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ ঝুম