শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থ বছরে বিশেষ বরাদ্দ থেকে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৩০,৪০৪টি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০ ঘটিকার সময় শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দিনব্যাপী শান্তিপূর্ণভাবে প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ট্যাগ অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবার ঈদকে সামনে রেখে ১০ কেজি করে চাল পেয়ে আনন্দিত হয়েছে।
উপজেলার ইউনিয়নভিত্তিক বিতরণের সংখ্যা:
শ্রীপুর সদর ইউনিয়ন: ৪,২৯৮টি পরিবার
সব্দালপুর ইউনিয়ন: ৩,৬৭৩টি পরিবার
দ্বরিয়াপুর ইউনিয়ন: ২,৯৩৬টি পরিবার
কাদিরপাড়া ইউনিয়ন: ২,৭৯০টি পরিবার
নাকোল ইউনিয়ন: ৩,৫৭৩টি পরিবার
আমলসার ইউনিয়ন: ৪,৬০৪টি পরিবার
শ্রীকোল ইউনিয়ন: ৪,৯৪৪টি পরিবার
গয়েশপুর ইউনিয়ন: ৩,৫২৬টি পরিবার
শ্রীপুর সদর ইউনিয়নে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মিয়া, ট্যাগ অফিসার মুস্তাফিজুর রহমান, পিআইও অফিসের উপ-সহকারি প্রকৌশলী অমিতাভ সরকার ও উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিমসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসব কার্যক্রমের মাধ্যমে উপজেলার গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন