সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গানগড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
রবিবার (১৫মার্চ) সকালে বালসাবাড়ি বাজারে দুর্গানগড় ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের ব্যানারে এই কর্মসূচিটি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, উল্লাপাড়া উপজেলার বৃৎহৎ একটি ইউনিয়ন পরিষদ দুর্গানগড়। এই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান একজন আপাদমস্তক দুর্ণীতিগ্রস্থ ও অযোগ্য ব্যাক্তি। সে সরকারি বরাদ্দ আত্বসাৎ, টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদের সকল বরাদ্দ প্রদানের পাশাপাশি নানা অনিয়ম ও দুর্ণীতিতে নিমজ্জিত। আমরা অবলিম্বে তার অপসারন চাই। অন্যথায় বৃহৎ কর্মসূচি গ্রহন করবে ইউনিয়নবাসি।
রিপোর্টার্স২৪/মিতু