ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ হায়দার আ লী হাদু’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩মার্চ) ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় শহীদ হায়দার আলী হাদু স্মৃতি সংসদের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা এবং জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ হায়দার আলী হাদু স্মৃতি সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আহসান হাবিব রনক, ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, শহীদ হায়দার আলী হাদু স্মৃতি সংসদের উপদেষ্টা ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং শহীদ হায়দার আলী হাদু স্মৃতি সংসদের উপদেষ্টা ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
শহীদ হায়দার আলী হাদু স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার বাশি।
অনুষ্ঠানে বক্তারা শহীদ হায়দার আলী হাদু’র কর্মময় জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক ও দলের পরীক্ষিত কর্মী। তার আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
শেষে শহীদ হায়দার আলী হাদু’র রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/মিতু