স্টাফ রিপোর্টার: মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিশু শিক্ষার্থী ফাইজা তাহসিনা সূচিকে (১০) গাড়ি চাপা দিয়ে হত্যার মামলায় মাইক্রোবাস চালক মো. ফারুক মোল্লাকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দণ্ডবিধির ৩০৪(খ) ধারায় আসামিকে এ দণ্ড দেওয়া হয়েছে। সাক্ষ্যগ্রহন ও যুক্তি-তর্ক শেষে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক দিলরুবা আফরোজ তিথি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন। রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। শিশু তাহসিনা সূচি দৈনিক ইত্তেফাক পত্রিকার সহকারি সম্পাদক ফাইজুল ইসলামের একমাত্র কন্যা।
তিনি বলেন, দীর্ঘ সাত বছর পর রায় পেলাম। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে এই সড়ক দুর্ঘটনাটিও সারাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়।
তিনি বলেন, সড়ক পরিবহন আইনে সাজার পরিমাণ অপর্যাপ্ত। রায়ে আমরা সন্তুষ্টু নই। সবার নিকট আমাদের মেয়ের জন্য দোয়া চাই।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি সকাল পৌনে আটটার সময় উত্তরা সেক্টর-১৮ এর ১০ নম্বর ব্রিজের পশ্চিম পাশে স্কুল যাওয়ার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী ফাইজা মাইক্রোবাসের ধাক্কায় লুটিয়ে পড়েন সড়কে। এরপর গাড়ি ব্রেক করলেও আবার তার ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় এবং উপস্থিত লোকজন দৌড়িয়ে ব্রিজের ওপর গাড়িটি আটক করেন। অনৈক অনুনয় বিনয়ের পর সেই গাড়িতে করে ফাইজাকে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে আসামি হাসপাতালে পৌছামাত্র গড়ি ও গাড়ির কাগজপত্র রেখে পালিয়ে যান। পরে এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয় আসামির বিরুদ্ধে। মামলাটিতে রাষ্ট্রপক্ষের সহযোগী আইনজীবী হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট সোহাগ ফকির।
রিপোর্টার্স২৪/ধ্রুব