বাগেরহাট প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
বুধবার (১১ মার্চ) দুপুরে রাখালগাছি বাজারে ইউনিয়নবাসীর মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকির মাসুম বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান গোলজার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, রফিকুল ইসলাম, শেখ সেলিম উদ্দিন, মোজাফফর শেখ, মোস্তফা মল্লিক, হাওলাদার মনিরুজ্জামানসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মাজেদা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়ন এবং বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ছয় হাজার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিটি ইউনিটে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রিপোর্টার্স২৪/এসএন