তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহে তারাকান্দায় মধুপুর নামক স্থানে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বিষকা ইউনিয়নের সচিব আব্দুল মান্নান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
বুধবার (১১ মার্চ) ইউপি সচিব আব্দুল মান্নান মোটরসাইকেলে তোর কার্যালয়ে যাচ্ছিলেন। মধুপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা রনি সুপার বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে নিয়েছে পুলিশ। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত আব্দুল মান্নান উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত মমতাজ তালুকদারের ছেলে।
রিপোর্টার্স২৪/মিতু