শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুবাহী একটি মাহিন্দ্র গাড়িও জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের কুলুরচর গ্রামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক ড্রেজিংকৃত বালুর ডাইক থেকে অবৈধভাবে বালু পরিবহনের সময় একটি মাহিন্দ্র গাড়ি আটক করা হয়।
পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ (সংশোধিত)-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি। এ সময় চরপক্ষীমারি ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. মহিদুল ইসলাম এবং শেরপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে জব্দ করা বালু চরপক্ষীমারি ইউনিয়ন ভূমি অফিসে সংরক্ষণের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।