স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে কি না, তা নির্ভর করছে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর।মঙ্গলবার (০৩ মার্চ) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে অধ্যাদেশ জারি করেছে—নির্বাচন কোন পদ্ধতিতে হবে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয়।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।
ভেঙে দেওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যেও ভোট করতে হয়। সরকার এখন যে অনুযায়ী ব্যবস্থা নিতে বলছে, নির্বাচন কমিশন (ইসি) সেভাবেই ব্যবস্থা নেবে। ইসির কাজ হলো নির্বাচন পরিচালনার ব্যবস্থাপনা করা।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আনুপাতিক হারে দলগুলো আসন পাবে।
রিপোর্টার্স২৪/এসসি