রিপোর্টার্স২৪ ডেস্ক: সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, তারেক রহমান-এর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সোমবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি প্রদান করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে’ সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ না দেওয়াই সমীচীন হবে। এর পরিবর্তে একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচিত করে তার মাধ্যমে অধিবেশন আহ্বান ও বক্তব্য দেওয়ার ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে।
বিকল্পভাবে, প্রধানমন্ত্রী তার সুবিধামতো সাংবিধানিক পদ্ধতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন- এমন অনুরোধও চিঠিতে জানানো হয়েছে।
এ বিষয়ে সরকার বা রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/আরকে