কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনকে প্রত্যাহারের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই জেলা প্রশাসক ইকবাল হোসেনকে একজন ‘মানবতার ফেরিওয়ালা’ উল্লেখ করে এ আদেশে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
কুষ্টিয়ার জেলা প্রশাষক মোঃ ইকবাল হোসেনের বদলি আদেশ স্থগিত ও বাতিরের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আহত জুলাই যোদ্ধারা।
রবিবার(১ মার্চ) রাত সাড়ে ৯টার সময় এন এস রোডে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন,দ্রত সময়ের মধ্যে জেলা প্রশাষকের বদলি আদেশ স্থগিত করা হোক,এ কয়েক মাসের মধ্যে জেলার মাদক সহ চাঁদাবাজদের আতঙ্ক হয়ে উঠেছেন তিনি,এই মুহূর্তে তার বদলি জেলার জন্য ভালো ফল বয়ে আনবে না, এ সময় বক্তারা এ কযেক মাসের কর্মকান্ড তুলে ধরেন। অবস্থান কর্মসুচি শেষে এন এস রোডে বিক্ষোভ মিছিল করেন তারা।
অন্যদিকে জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে আগামিকাল সোমবার (২ মার্চ) সকাল ১০টায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাবেক আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ আহ্বান জানান।
উল্লখ্য রোববার (১ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে কুষ্টিয়া জেলা প্রশাশাক সহ চার জেলার প্রশাষককে তাকে প্রত্যাহার করা হয়। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত বছরের ৮ নভেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক পদ থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয় ইকবাল হোসেনকে।
রিপোর্টার্স২৪/বাবি