নওগা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং নিজ অর্থায়নে তাদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল। তিনি শপথ গ্রহণের পর থেকেই অসহায় মানুষদের সহযোগিতায় কাজ করে যাচ্ছেন। আগামীতে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন—এমনটাই আশা করছে এলাকার সচেতন মহল।
রিপোর্টার্স২৪/এসএন