বিনোদন ডেস্ক: একসময় টানা ব্যস্ত সময় কাটিয়ে মাঝখানে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মিম মানতাশা। সেই বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরেছেন তিনি। যদিও ফটোশুট ও বিজ্ঞাপনে সক্রিয় থাকলেও নাটক ও সিনেমায় তার উপস্থিতি তুলনামূলক কম ছিল।
একটি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মানতাশা বলেন,শুরু থেকেই কাজের বিষয়ে আমি একটু চুজি ছিলাম, মাঝে হয়তো সেটা আরও বেশি ছিল। আমার কাছে কাজটা আত্মতৃপ্তির জায়গা। তিনি আরও বলেন, এখন সত্যি সত্যি কাজের সংখ্যা বাড়ানো উচিত। ইতিমধ্যে বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে, কয়েকটা পড়েছি, আর কিছু রয়ে গেছে।
সম্প্রতি ঢাকাই সুপারস্টার শাকিব খান–এর সঙ্গে একটি সিনেমায় প্রধান নায়িকার প্রস্তাব এসেছে, তবে এটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে। মানতাশা বলেন, প্রাথমিকভাবে জাস্ট কথা হয়েছিল, এরপর আর তেমন কিছু জানি না।
ব্যক্তিজীবনে শান্তশিষ্ট এই অভিনেত্রী জানিয়েছেন, আমি অনেক ভাগ্যবতী যে, কিছু মানুষ সব সময় আমার খোঁজখবর নেন। সাংবাদিকদেরও অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আমাকে নিয়ে কখনো কোনো ভুল নিউজ বা চটকদার নিউজ দেখিনি। সেদিক থেকেও আমি অনেক ব্লেসড।
মিম মানতাশা সম্প্রতি আইস্ক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন করেছেন। কিছু ইতিমধ্যেই প্রচারে এসেছে, বাকিগুলো মুক্তির অপেক্ষায়।
উল্লেখ্য, ২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মিম মানতাশা। তারপর থেকে নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে যাচ্ছেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম