প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 25-02-2026 ইং
সংবাদ শিরোনামঃ তারাকান্দায় ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা
তারাকান্দা প্রতিনিধি: পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বিভিন্ন বাজারে মনিটরিং করছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের তারাকান্দা উপজেলা, ময়মনসিংহ, বাংলাদেশ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার মনিটরিং করেন এস. এম. নাজমুস ছালেহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
এ সময় তিনি কয়েকটি দোকানে সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম যাচাই করেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তিনি বলেন, পবিত্র রমজানে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।