স্টাফ রিপোর্টার: পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করে তা পুলিশ সদর দপ্তরে পাঠান। বিষয়টি নিশ্চিত করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে অব্যাহতির চিঠি পাঠিয়েছি।
আগামী ২১ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে মেয়াদ পূর্তির আগেই তিনি পদত্যাগের আবেদন করলেন।
পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আবেদনটি গ্রহণ করা হলে নতুন কমিশনার নিয়োগের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসসি