রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ৬টি নবনিযুক্ত সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে তিনি নির্দেশনাগুলো সরাসরি জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনার মূল বিষয়গুলো হচ্ছে-
১. জনগণের হারিয়ে যাওয়া অধিকার দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া।
২. স্থানীয় সরকারের কাজ জনগণের সুবিধার জন্য কার্যকরভাবে নিশ্চিত করা।
৩. শহরজুড়ে মশক নিধনের কার্যক্রম দ্রুত ও নিয়মিত সম্পন্ন করা।
৪. শহরকে পরিচ্ছন্ন রাখতে, আবর্জনা ব্যবস্থাপনা ও রাস্তার ক্লিনিং কার্যক্রম জোরদার করা।
৫. নাগরিকদের যে সমস্যাগুলো সরকারের কাছে পৌঁছায়নি, তা স্থানীয় পর্যায়ে শনাক্ত করে সমাধান করা।
৬. যা স্থানীয়ভাবে সমাধান সম্ভব নয়, তা সরকারের কাছে তুলে দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া।
ডিএসসিসির নতুন প্রশাসক আবদুস সালাম বলেন, এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে প্রশাসকরা দায়িত্বশীলভাবে কাজ করবেন এবং জনগণের সঙ্গে থেকে সমস্যাগুলো সমাধানে মনোনিবেশ করবেন।
রিপোর্টার্স২৪/আরকে