স্টাফ রিপোর্টার: একযোগে নয়জন সচিব ও সমমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত পৃথক নয়টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন:
মো. সাইদুর রহমান: সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ
শীষ হায়দার চৌধরী : সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
সিদ্দিক জোবায়ের : মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি
মোহাম্মদ ইউসুফ: সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ
মমতাজ আহমেদ: সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
ড. মো. মোখলেসুর রহমান: সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন
এম এ আকমল হোসেন আজাদ: সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন
বেগম শরিফা খান: বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক
ড. কাইয়ুম আরা বেগম: সচিব, পরিকল্পনা কমিশন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রিপোর্টার্স২৪/এসসি