রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করা যোদ্ধাদের মর্যাদা সংরক্ষণ করা হবে। দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করব।
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “দায়িত্ব নেওয়ায় আনন্দের সঙ্গে সঙ্গে নিজের মধ্যে দায়িত্ববোধ কাজ করতে হবে। মানুষ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই আমরা মন্ত্রণালয়কে পরিচালনা করতে চাই।”
রিপোর্টার্স২৪/ঝুম