স্টাফ রিপোর্টার: নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই পাঠাবেন। এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। অনুষ্ঠানে কম-বেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।
শেখ আব্দুর রশিদ আরও বলেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের মাধ্যমে সরকার কার্যক্রমের নতুন অধ্যায় শুরু করবে এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নেতৃত্বে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
রিপোর্টার্স২৪/ঝুম