রিপোর্টার্স ২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট প্রদত্ত ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ভোটগ্রহণের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাধিক ২০৯টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, খেলাফত মজলিস ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।
গণভোটের ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোটার।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, অবশিষ্ট আসনের ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। রাজনৈতিক অঙ্গনে এ ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
রিপোর্টার্স২৪/এসএন