স্টাফ রিপোর্টার: এর আগে ইঙ্গিতে ‘হ্যাঁ’ ভোটের বিরোধিতা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এবার সরাসরি ‘না’ ভোটের পক্ষে দাঁড়ালেন। সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি ‘না’ ভোট দেবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ন্যান্সি একটি ছবি প্রকাশ করেছেন। ওই ছবিতে পাশাপাশি লেখা ‘হ্যাঁ’ ও ‘না’। ‘হ্যাঁ’-এর ওপর দাগ টেনে কেটে দেওয়া। এ থেকে অনেকের ধারণা ‘না’ ভোটের পক্ষে গায়িকা।
যদিও মন্তব্যের ঘরে নেটিজেনরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখেছেন, লিডার হ্যাঁ বলে নেত্রীরা না বলে। অন্য একজন ন্যানসির দ্বিধা গানের সঙ্গে মিলিয়ে লিখেছেন, বাহির বলে ‘না’, ভেতর বলে ‘হ্যাঁ’। তবে সেসবের কোনো উত্তর দেননি গায়িকা।
এর আগেও এ সম্পর্কিত পোস্ট দিয়েছিলেন ন্যান্সি। লিখেছিলেন, “গণভোটের আয়োজন করবেন! ভোট ‘হ্যাঁ’ বা ‘না’ হবে সেটাও নিজেরাই ঠিক করবেন। তবে এই লোক দেখানো গণভোট কাদের জন্য?” তখনও হয়েছিলেন কটাক্ষের স্বীকার।
রিপোর্টার্স২৪/ধ্রুব