রিপোর্টার্স২৪ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বড় দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তিনি এই মন্তব্য করেন।
ভোটগ্রহণ শুরুর প্রায় আধাঘণ্টা আগে ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রে এসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স পরীক্ষা করে দেখান এবং ভোটগ্রহণের জন্য প্রস্তুত করেন। পরে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়।
পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, এখানে নির্ধারিত সময়েই ভোট শুরু হয়েছে। আমরা সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখেছি। আশা করি, শুধু রাজধানী নয়, সারা দেশেও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনের বাকি সময়ও আমরা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করব।
সকাল থেকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের আগ্রহ ও উপস্থিতি চোখে পড়ার মতো।
রিপোর্টার্স২৪/ঝুম