ঝিনাইদহ প্রতিনিধ: ঝিনাইদহ-৩ সংসদীয় আসন দুই উপজেলা নিয়ে গঠিত। এ দুই উপজেলার ১৬৬ কেন্দ্র ও ৭৭৯ টি বুথে নেয়া হবে সংসদ ও গণভোট।
এসব কেন্দ্রগুলোর মধ্যে ২৮ টি অধিক ঝুঁকিপূর্ন চিহ্নিত করেছেন প্রশাসন। তবে নিরাপত্তায় কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও বিশেষ ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রহল্রাদ রায় বলেন, কোটচাঁদপুর -মহেশপুর এ দুই উপজেলা নিয়ে ঝিনাইদহ -৩ সংসদীয় আসন। এ দুই উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। যার মধ্যে ২ লাখ ১৭ হাজার ৪ শত ৭০ জন পুরুষ আর ২ লাখ ১৩ হাজার ৫ শত ৪২ জন নারী।
এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। এ সব ভোটাদের ভোট নেয়া হবে ১৬৬ টি কেন্দ্রের ৭৭৯ টি বুথের মাধ্যমে। যার মধ্যে মহেশপুরে রয়েছে ১১২ টি ও কোটচাঁদপুরে রয়েছে ৫৪ টি কেন্দ্র।
কোটচাঁদপুর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ভোটের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ উপজেলায় ১৮ টি কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ন চিহ্নিত করা হয়েছে।
সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আজ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সামনের দিনগুলোতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকবে বলে জানিয়েছেন তিনি।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, মহেশপুরে ১১২ টি ভোট কেন্দ্র। এরমধ্যে ১০ টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ন চিহ্নিত করা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম