শেরপুর প্রতিনিধি: শেরপুর-১ সদর আসনের ১৪৫টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাওয়ার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শেরপুর-১ সদর আসনে মোট ভোটার ৪৫০,৪৮৯। এর মধ্যে পুরুষ ভোটার ২২৪,৪৭২, মহিলা ভোটার ২২৬,০০৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
মোট ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ১৪৫টি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং-পোলিং অফিসার, পুলিশ এবং আনসার ভিডিপি একযোগে দায়িত্ব পালন করবেন।
রিপোর্টার্স২৪/এসএন