বিনোদন ডেস্ক: চিত্রনায়ক ওমর সানী নতুন করে আলোচনায় এসেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, বের করেন কোনো কিছু আমার খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব। পোস্টটির সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি সামাজিক মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন।
নেটিজেনদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, বিশেষত তার স্ত্রী মৌসুমীর রাজনৈতিক অতীত নিয়ে। জানা গেছে, মৌসুমী একসময় আওয়ামী লীগের মনোনয়নপ্রার্থী ছিলেন। ২০১৯ সালের ১৬ জানুয়ারি তিনি ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছিলেন। যদিও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি এবং বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করছেন।
ওমর সানীর পোস্টকে অনেকেই দেখছেন আত্মপক্ষ সমর্থন এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার প্রয়াস হিসেবে, কারণ সম্প্রতি বিএনপির নির্বাচনী প্রচারণায় শোবিজ অঙ্গনের বেশ কিছু পরিচিত মুখ ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া দুইপাশী কেউ তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে আখ্যা দিয়েছেন, আবার অনেকে তার সাবেক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম