রিপোর্টার্স২৪ ডেস্ক : মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ পাওয়া গেছে। দৈনিক দিনকালের সিটি এডিটর হিসেবে কাজ করতেন। পাশপাশি বিএনপির মিডিয়া সেলের সদস্যও ছিলেন।
ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই সাংবাদিক মারা গেছেন। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মামুদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
রিপোর্টার্স২৪/সাইফ