স্টাফ রিপোর্টার: যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমা ইসলামকে বিদেশ যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সালমা ইসলাম থাই এয়ারওয়েজের টিজি–৩২২ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রা করার জন্য বিমানবন্দরে উপস্থিত হন। তিনি বোর্ডিং কার্ড সংগ্রহ করেন এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় দায়িত্বরত কর্মকর্তারা তাকে বিদেশ যাত্রায় বাধা দেন।
তবে কী কারণে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ ঘটনায় সালমা ইসলামকে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হয়।
এ বিষয়ে যমুনা গ্রুপ বা সালমা ইসলামের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি