চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে দুই মাথাওয়ালা এক কন্যাশিশুর জন্ম হয়েছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে। প্রসূতি মায়ের নাম সুমি আক্তার। তার স্বামী মাসুদ গাজী, পেশায় দিনমজুর। বাড়ি জেলার ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামে। শিশুটি বর্তমানে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বাড়িতে প্রসববেদনা শুরু হলে প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে সিজারের মাধ্যমে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।
শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চাঁদপুরের শিশু বিশেষজ্ঞ (সার্জন) ডা. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, শিশুটির দেহ একটি হলেও মাথা দুটি। এটি একটি বিরল ঘটনা। জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে তিনি জানান। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপারেশনের মাধ্যমে মাথাগুলো আলাদা করা যেতে পারে। এ অপারেশন ঢামেকে করা সম্ভব বলে জানান তিনি।
ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ এই অপারেশন করানোর মতো প্রয়োজনীয় অর্থ দিনমজুর পিতা মাসুদ গাজীর নেই। তাই তিনি সমাজের বিত্তবান ও সমাজসেবীদের সহযোগিতা কামনা করেছেন। বিকাশ নম্বর- ০১৮৮৩৫৬২০৬০-এ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।
রিপোর্টার্স২৪/এসএন