সিনিয়র রিপোর্টার: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন,গুম কমিশনের সাবেক সদস্য মো. নুর খান,নাবিলা ইদ্রিস,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলাম,মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬-এর উপ-ধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশক্রমে এই নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আগে গুম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিপোর্টার্স২৪/এসসি