স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, গ্রেপ্তার ছরওয়ার আলমের সরাসরি সংশ্লিষ্টতা আছে কি না, তা ফরেনসিক তদন্ত শেষে বলা যাবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের ডিবি তাকে আটক করে। পরে তাকে হেফাজতে নেওয়া হয়। এর আগে, জামায়াতের অভিযোগের ভিত্তিতে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং রাতে রাজারবাগ পুলিশ লাইনে সরকারি অভিযান চালানো হয়।
জামায়াতের দাবি অনুযায়ী, শনিবার রাতে তাদের আমিরের এক্স হ্যান্ডেল ব্যবহার করে নারীবিদ্বেষী একটি পোস্ট দেওয়া হয়েছিল, যা ভোটের প্রচারণার সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে। মঙ্গলবার বিকেলে জামায়াতের প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে এই অভিযোগ তুলে।
ডিবি কর্মকর্তা জানান, ঘটনার সঠিকতা ও ছরওয়ার আলমের সম্ভাব্য সংশ্লিষ্টতা তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণের পর চূড়ান্তভাবে বলা যাবে।
রিপোর্টার্স২৪/এসসি