স্টাফ রিপোর্টার: ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল ও স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রিটে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।
নাহিদ ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। রিটে ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ ও মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ তুলে তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
রিপোর্টার্স২৪/এসসি