রিপোর্টার্স২৪ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩৩১ জনে দাঁড়াল। ৭৯২ জন নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর)স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।
তথ্য জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৪৭ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮৫৮ জন।
রিপোর্টার্স২৪/এসসি